সিটি রিপোর্টার, রংপুর : সাংবাদিক এস.এম. লিটন বর্তমানে অসুস্থ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সংশ্লিষ্ট চিকিৎসক তাকে জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছেন। এ জন্য সম্ভাব্য ব্যয় হতে পারে প্রায় আড়াই থেকে তিন লাখ টাকা, যা লিটনের পরিবারের পক্ষে বহন করা অত্যন্ত কঠিন।
এ অবস্থায় লিটনের সহযোদ্ধা, সহকর্মী সাংবাদিক ভাই-বোনসহ সমাজের সামর্থ্যবান ও হৃদয়বান মানুষদের প্রতি আন্তরিক অনুরোধ—যে যার সামর্থ্য অনুযায়ী আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সাংবাদিক এস.এম. লিটনের পাশে দাঁড়ান।
আপনাদের সামান্য সহযোগিতাও লিটনের চিকিৎসায় অনেক বড় সহায়তা হয়ে উঠতে পারে। সহযোগিতা পাঠানোর আগে লিটনের ছেলে-মেয়ের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত করে নেওয়ার জন্যও অনুরোধ করা হচ্ছে।
বিকাশ নম্বর: ০১৩০৬৬১৪৯২১ (নম্বরটি লিটনের ছেলে ও মেয়ের)
আসুন, বিপদের এই সময়ে হৃদয়বান সকলেই তার পাশে দাঁড়াই। আল্লাহ লিটনকে দ্রুত সুস্থতা দান করুন।