রংপুর বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: 

রংপুর জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ, রংপুরের উদ্যোগে বিভাগীয় বৃক্ষমেলা-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে রংপুর জেলা স্কুল মাঠে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব আবু জাফর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুরের জেলা প্রশাসক মো. রুহুল আমিন। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলায় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কর্মসূচিকে আরও বেগবান করবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। তাঁরা পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানান।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *