মেরাজুল হক মেরাজ:
অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব), রংপুরের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) রাত ৮টা ৩০ মিনিটে রংপুর সড়ক ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)-এর আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন।
সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, প্রকৌশলীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও পেশাগত ঐক্য সুদৃঢ় করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি প্রকৌশলীদের পারস্পরিক সহযোগিতা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় উপস্থিত প্রকৌশলী ও সংগঠনের নেতৃবৃন্দ নিজেদের মতামত, অভিজ্ঞতা ও বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। পাশাপাশি রংপুর অঞ্চলে সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ এবং প্রকৌশলীদের মধ্যে সমন্বয় বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়।
মতবিনিময় সভাটি সংগঠনের নেতৃবৃন্দ ও প্রকৌশলীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং ভবিষ্যৎ সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।