মিঠাপুকুরে ব্র্যাকের উদ্যোগে বাছুর প্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

রংপুর প্রতিনিধি:

গবাদিপশুর জাত উন্নয়নের মাধ্যমে দুধ ও মাংসের উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে প্রতি বছরের ন্যায় সারাদেশব্যাপী অনুষ্ঠিত বাছুর প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ক্যাম্পেইনের অংশ হিসেবে রংপুরের মিঠাপুকুর উপজেলায় ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের সিমেন ব্যবহার করে উৎপাদিত উন্নত জাতের বাছুর প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ মে ২০২৬) রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার বালুয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ বাছুর প্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ সাইদুর রহমান, উপ-পরিচালক, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র, রংপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোহাম্মদ জোবাইদুল কবীর, থেরিওজেনোলজিস্ট, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র, রংপুর; ডাঃ মোঃ আসাদুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, মিঠাপুকুর; ডাঃ শাকিল আহমেদ, ভেটেরিনারি সার্জন, মিঠাপুকুর; এবং ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ আল হেলাল মণ্ডল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাঃ মোঃ এরমান আলী, রিজিওনাল সেলস ম্যানেজার, ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ, রংপুর রিজিওন।

স্বাগত বক্তব্য প্রদান করেন এরিয়া সেলস ম্যানেজার মোঃ জুয়েল রানা। এছাড়াও বক্তব্য রাখেন ডাঃ মোঃ আল হেলাল মণ্ডল, ডাঃ মোঃ খাইরুল আলম এবং ডাঃ মোঃ ওবায়দুল্লাহ আল মাসুম।

অনুষ্ঠানে ব্র্যাকের সিমেন ব্যবহার করে উন্নত জাতের বাছুর উৎপাদনে সফল শ্রেষ্ঠ ২০ জন খামারিকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি কৃত্রিম প্রজনন বিষয়ে খামারিদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “সুখের খনি” শীর্ষক একটি শিক্ষামূলক নাটক মঞ্চস্থ করা হয়।

বক্তারা বলেন, আধুনিক কৃত্রিম প্রজনন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গবাদিপশুর জাতগত মান উন্নয়ন সম্ভব, যা দেশের দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ব্র্যাকের এ উদ্যোগ খামারিদের মধ্যে প্রযুক্তি ব্যবহারে উৎসাহ জোগাবে এবং দেশের প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ করবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *