ঈদ উপলক্ষে বাকৃবির আবাসিক হল বন্ধ ২৪ মে, খুলবে ৩ জুন

বাকৃবি প্রতিনিধি:

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাময়িক ছুটিতে যাচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)।

এ উপলক্ষে বুধবার (২০ মে) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের এক সভায় আবাসিক হল বন্ধ ও খোলার তারিখ নির্ধারণ করা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৪ মে সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল ত্যাগ করতে হবে।

সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয় যে, ঈদের ছুটি শেষে আগামী ৩ জুন ২০২৬ থেকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ পুনরায় শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হবে। তবে বিদেশি শিক্ষার্থীরা এ সিদ্ধান্তের আওতার বাইরে থাকবেন এবং তারা হলে অবস্থান করতে পারবেন বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ সিদ্ধান্তের ফলে ঈদ উপলক্ষে শিক্ষার্থীরা দীর্ঘ ছুটিতে বাড়ি ফিরবেন। প্রতি বছরের মতো এবারও ঈদুল আজহা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও আবাসিক কার্যক্রম সাময়িকভাবে সীমিত থাকবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *