বাকৃবি প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অনুষ্ঠিত পাঁচ দিনব্যাপী ‘আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতা-২০২৬’-এর দ্বিতীয় দিনের খেলাগুলো উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।
শুক্রবার (৮ মে) সকাল থেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের জিমনেসিয়ামে খেলা শুরু হয়, যা রাত পর্যন্ত চলমান থাকবে। এতে দেশের ৩৩টি বিশ্ববিদ্যালয় থেকে আগত খেলোয়াড়রা অংশ নেন।
দুই দিনে টেবিল টেনিস ও ব্যাডমিন্টনের ছাত্র এবং ছাত্রী- উভয় বিভাগের একাধিক ম্যাচ অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিনে ব্যাডমিন্টন ছাত্র বিভাগে সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত ২৮টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৪ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ব্যাডমিন্টন ছাত্রী বিভাগে ১৭ টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৩ টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
অন্যদিকে টেবিল টেনিসে ছাত্র বিভাগে ১৬টি বিশ্ববিদ্যালয়ের ৮ টি ম্যাচ এবং ছাত্রী বিভাগে ১০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (৭ মে) বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী এ প্রতিযোগিতা শুরু হয়। দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে মোট ৩০৭ জন খেলোয়াড় এবারের আসরে অংশ নিচ্ছেন।