দিনাজপুরের ফুলবাড়ীতে দুগ্ধ খামার উন্নয়নে ব্র্যাকের প্রশিক্ষণ কর্মসূচি

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় অধিক দুধ উৎপাদন, গাভী পালন ও লাভজনক খামার গঠনের লক্ষ্যে একদিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৬ মে ২০২৬) ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে ফুলবাড়ী ব্র্যাক আঞ্চলিক অফিসের কনফারেন্স রুমে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণে জেলার বিভিন্ন এলাকার গবাদিপশু খামারিরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে গৃহ পর্যায়ে দুগ্ধ গাভী পালন, খাদ্য ব্যবস্থাপনা, উন্নত প্রজনন পদ্ধতি, স্বাস্থ্যসেবা, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং খামারের রেকর্ড সংরক্ষণ বিষয়ে খামারিদের ব্যবহারিক জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সারোয়ার হোসেন। সভাপতিত্ব করেন ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের রংপুর রিজিওনের রিজিওনাল সেলস ম্যানেজার ডাঃ মোঃ এরমান আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন এএসএম ডাঃ মোঃ মারুফ হোসেন।

    বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর খামার ব্যবস্থাপনা, উন্নত প্রজনন পদ্ধতি এবং সঠিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা গেলে দুধ উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। পাশাপাশি খামারিদের আয় ও লাভজনকতাও বাড়বে।

    প্রশিক্ষণে রোগ প্রতিরোধ, সঠিক প্রজনন ব্যবস্থাপনা, পরিচ্ছন্ন খামার পরিচালনা এবং উৎপাদন বৃদ্ধির বিভিন্ন কৌশল হাতে-কলমে উপস্থাপন করা হয়। অংশগ্রহণকারীদের উৎসাহিত করতে একটি কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়।

    অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী খামারিদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। আয়োজকরা জানান, কৃষকদের দক্ষতা বৃদ্ধি ও উৎপাদনশীলতা উন্নয়নের লক্ষ্যে দেশের বিভিন্ন জেলায় বছরব্যাপী এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে।

    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *