নিজস্ব প্রতিবেদক:
হারাগাছ পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র পদপ্রার্থী বাদল পাইকার একান্ত এক সাক্ষাতে বলেন, বিড়ি শিল্প খ্যাত হারাগাছ পৌরসভায় বিড়ি শিল্প ধসের কারণে এখানকার মানুষ কর্মহীন হয়ে পড়েছে। অনেক পালা বদলের পরেও এখানে তেমন কোন ক্ষুদ্র অথবা মাঝারি শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে নাই। মানুষের ভাগ্যের কোন পরিবর্তন হয় নাই। কাজ না থাকায় এখানকার বিড়ি শ্রমিকরা মানবেতর জীবন যাপন করে আসছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হারাগাছ পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হলে প্রথম নাম্বার কাজ হবে মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা।
হারাগাছের পুরাতন ও খ্যাত ব্যবসায়ী মরহুম রহিম উদ্দিন পাইকারের নাতি, পৌরসভার পাইকার বাজার নিবাসী বাদল পাইকার আরো বলেন, হারাগাছ পৌরসভা কে মডেল নগরী হিসেবে গড়ে তুলতে তিনি আসন্ন নির্বাচনে মেয়র পদে নির্বাচন করবেন।
এ বিষয়ে তিনি পৌরবাসী সহ সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন।