রংপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান  দিবস পালিত 

নিজস্ব প্রতিবেদক:

রংপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তাবক অর্পন, পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

 বুধবার সকালে রংপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুরের বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন , জেলা পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলাম, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ, জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন, পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়ক ইমরান আহমেদ ও ইমতিয়াজ আহমেদ ইমতি ।

দিবসটি উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও পরিবারের আহত সদস্যদের মাঝে উপহার সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জুলাই যোদ্ধা, আহত ও শহিদ পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *