রংপুরে ডিবি পুলিশের অভিযানে ১০৪ পিস ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

নিজস্ব প্রতিবেদক: রংপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক এর দিক নির্দেশনায়, রংপুর ডিবি পুলিশের অভিযানে ১০৪ পিস ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। 

সোমবার (৯ নভেম্বর) এসআই (নিঃ) মোঃ জাবেদ আলী পিপিএম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে রংপুর জেলার পীরগাছা থানাধীন পারুল ইউনিয়নের কিসামত সেচাকান্দি চৌকিদারের ব্রীজের উপর থেকে এদের গ্রেফতার করেন। 

গ্রেফতারকৃত মো: জিয়াউর রহমান  (৪০) ও মোঃ শরিফুল ইসলাম (৪৫) এর হেফাজত থাকা ১০৪ পিস নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়। এছাড়া মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি পুরাতন স্যামসাং বাটন মোবাইল ফোন এবং একটি হোন্ডা লিভো ১১০ সিসি মোটর সাইকেল উদ্ধারপূর্বক জব্দ করা হয়। 

অভিযানে ডিবি পুলিশ এর উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ঘটনাস্থলেই দুজনকে  আলামতসহ হাতে-নাতে আটক করা হয়।

গ্রেফতারকৃত দুজন জিয়াউর রহমান  (৪০), পিতা: মোঃ আব্দুল কাদের, সাং-কান্দিনার চর, জ্ঞানগঞ্জ বাজার; ও মোঃ শরিফুল ইসলাম (৪৫), পিতা: মোঃ হাফিজুর রহমান, সাং-কিসামত সেচাকান্দি, উভয় থানা-পীরগাছা, জেলা-রংপুর।

 পরে জব্দকৃত আলামত সহ তাদের পীরগাছা থানায় সোপর্দ করা হয়। এ ব্যাপারে পীরগাছা থানায় মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *