রংপুরে গ্রেফতার বঙ্গবন্ধুর ডিজিটাল ইউনিভার্সিটি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক 

 সিটি রিপোর্টার:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির নিষিদ্ধ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিমা জামান প্রমা কে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে নগরীর নিউ ইঞ্জিনিয়ার পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার তদন্ত অফিসার মিলন চ্যাটার্জি। গ্রেফতার ছাত্রলীগ নেত্রী প্রমা রংপুর মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য আতাউর জামান বাবুর মেয়ে।

রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার তদন্ত অফিসার মিলন চ্যাটার্জি বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা কে দুপুরে গ্রেফতার করা হয়েছে। পরবর্তি কার্যক্রম হিসেবে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *