রংপুরের দৈনিক প্রথম খবর পত্রিকার নির্বাহী সম্পাদক তোহিদুল ইসলাম বাবলা আর নেই

নিজস্ব প্রতিবেদক, রংপুর:

রংপুরের স্থানীয় দৈনিক প্রথম খবর পত্রিকার নির্বাহী সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক তোহিদুল ইসলাম বাবলা আর নেই। তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৯টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। অবস্থার অবনতি হলে তাকে ঢাকার সিএমএস হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত তিনি মৃত্যুবরণ করেন।

তোহিদুল ইসলাম বাবলা রংপুরের সাংবাদিকতায় একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব ছিলেন। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, অনুসন্ধানী প্রতিবেদন এবং গণমানুষের কথা তুলে ধরার মাধ্যমে সহকর্মী ও পাঠকদের আস্থা অর্জন করেন। স্থানীয় সাংবাদিক সমাজে তিনি ছিলেন একজন অভিভাবকসুলভ ব্যক্তিত্ব।

তার মৃত্যুতে রংপুরের সাংবাদিক, সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সাংবাদিক সংগঠন, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

মরহুমের জানাজার সময় ও দাফনের বিষয়ে পারিবারিকভাবে পরে বিস্তারিত জানানো হবে বলে স্বজনরা জানিয়েছেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *