পীরগাছায় বাংলাদেশ বুলেটিন পত্রিকার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পীরগাছা (রংপুর) প্রতিনিধি:

রংপুরের পীরগাছায় জাতীয় দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পীরগাছা প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক ও বাংলাদেশ বুলেটিন পত্রিকার পীরগাছা উপজেলা প্রতিনিধি মঞ্জুরুল আলম মিলন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেস ক্লাবের কার্যকরী সদস্য মাসুদ রানা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন। তিনি তাঁর বক্তব্যে বলেন, “বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতাই একটি গণমাধ্যমের সবচেয়ে বড় শক্তি। বাংলাদেশ বুলেটিন সত্য ও জনস্বার্থে সংবাদ প্রকাশের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করে সামনে এগিয়ে যাবে—এটাই প্রত্যাশা।”
সভাপতির বক্তব্যে মঞ্জুরুল আলম মিলন বলেন, “প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ বুলেটিন দেশ ও মানুষের কথা তুলে ধরতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অটুট রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সানোয়ার মোর্শেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আলতাফ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এনামুল হক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আকলিমা খাতুন, পীরগাছা প্রেস ক্লাবের সভাপতি সরকার রবিউল আলম বিপ্লব, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ সরকার, সিনিয়র সাংবাদিক তোজাম্মেল হক মুন্সী, একরামুল হক, হাবিবুর রহমানসহ স্থানীয় সাংবাদিক, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাধীন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা গণতন্ত্রকে শক্তিশালী করে এবং সমাজের অসঙ্গতি তুলে ধরে ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা বাংলাদেশ বুলেটিন পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
সবশেষে পত্রিকার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *