পীরগাছা(রংপুর প্রতিনিধি:
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের পীরগাছায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপিত হচ্ছে।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার জায়িদ ইমরুল মোজাক্কিন এর নেতৃত্বে র্যালি করা হয়। প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করেন রংপুর ৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন।উপজেলা নির্বাহী অফিসার জায়িদ ইমরুল মোজাক্কিন এর সভাপতিত্ব ও ডাঃ উৎপল রায়ের সঞ্চালনায় প্রাণিসম্পদ সপ্তাহের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবু হাসেম, জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়ক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াছমিন, প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, অফিসার ইনচার্জ জহুরুল হক, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী সানোয়ার মোর্শেদসহ উপজেলার প্রায় শতাধিক খামারি উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদেরকে পুরস্কৃত করা হয়।আলোচনা সভায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে খামারি ও সাধারণ মানুষের মধ্যে প্রাণিসম্পদ উন্নয়ন, আধুনিক খামার ব্যবস্থাপনা, পশুপাখির রোগ প্রতিরোধ এবং নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।