রংপুর (পীরগঞ্জ) প্রতিনিধি:
রংপুরের পীরগঞ্জ পৌরসভার ব্লিডিংয়ের ছাদ ধসে দুই শ্রমিক নিহত হয়েছে। আহতদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে আরাজী গঙ্গারামপুর ওর্য়াডে পৌরসভার নির্মানাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে। ভিশন ২০২০ ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ করছেন বলে জানা গেছে। নিহতরা হলেন- শ্রমিক আছাদুল হক বাড়ী গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানায় ও শিহাব বাড়ী রংপুরে।
আহতরা শ্রমিকরা হলেন, লিটন মন্ডল, সেলিম মিয়া, বাবলা মিয়াসহ অনেকে।
জানা গেছে , পৌরসভার নির্মানাধীন ব্লিডিং-এ সকাল থেকে ১৩ জন শ্রমিক ছাদের নির্মাণ কাজ করছিলেন। হঠাৎ সাটারিং ভেঙে পড়লে নিচে চাপা পড়েন ৪ জন শ্রমিক। এসময় পীরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে এদের উদ্ধার করে আশংকাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে কর্তবরত চিকিৎসক আছাদুল ও শিহাব নামে দুই জনকে মৃত্যু ঘোষনা করে। আহত চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পীরগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশন কর্মকর্তা নাজমুল সরকার বলেন, ঘটনাস্থল থেকে ২ জনকে আশংকাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে । স্থানীয়রা আরো ৩ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে।
পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন।
এ সময় রংপুর-৬ সংসদ সদস্য নুরুল আমিন বলেন, পৌরসভার ভবন নির্মাণে দুই শ্রমিক নিহত হয়েছেন এটি অত্যান্ত দুঃখজনক। আমি ঘটনাস্থল পরির্দশন করেছি। সংশ্লিষ্ট যাদের গাফিলাতি রয়েছে তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।