রংপুরের পীরগঞ্জ নির্মাণাধীন বিল্ডিংয়ের ছাদ ধসে দুই শ্রমিক নিহত 

রংপুর (পীরগঞ্জ) প্রতিনিধি:

রংপুরের পীরগঞ্জ পৌরসভার ব্লিডিংয়ের ছাদ ধসে দুই শ্রমিক নিহত হয়েছে। আহতদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে  আরাজী গঙ্গারামপুর ওর্য়াডে পৌরসভার নির্মানাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে। ভিশন ২০২০ ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ করছেন বলে জানা গেছে। নিহতরা হলেন- শ্রমিক আছাদুল হক  বাড়ী গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানায় ও শিহাব বাড়ী রংপুরে। 

আহতরা শ্রমিকরা হলেন, লিটন মন্ডল, সেলিম মিয়া, বাবলা মিয়াসহ অনেকে।

জানা গেছে , পৌরসভার নির্মানাধীন ব্লিডিং-এ সকাল থেকে ১৩ জন শ্রমিক ছাদের নির্মাণ কাজ করছিলেন। হঠাৎ সাটারিং ভেঙে পড়লে নিচে চাপা পড়েন ৪ জন শ্রমিক। এসময় পীরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে এদের উদ্ধার করে আশংকাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে কর্তবরত চিকিৎসক  আছাদুল ও শিহাব নামে দুই জনকে মৃত্যু ঘোষনা করে। আহত চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পীরগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশন কর্মকর্তা নাজমুল সরকার বলেন, ঘটনাস্থল থেকে ২ জনকে আশংকাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে । স্থানীয়রা আরো ৩ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। 

পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন। 

এ সময় রংপুর-৬ সংসদ সদস্য নুরুল আমিন বলেন, পৌরসভার ভবন নির্মাণে দুই শ্রমিক নিহত হয়েছেন এটি অত্যান্ত দুঃখজনক। আমি ঘটনাস্থল পরির্দশন করেছি। সংশ্লিষ্ট যাদের গাফিলাতি রয়েছে তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *