রংপুরের গঙ্গাচড়ায় এক ব্যক্তির গলাকাটা অবস্থায় মরদেহ উদ্ধার

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়ায়  মুখলেসুর রহমান (৬০) নামে এক ব্যক্তির গলাকাটা অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

শুক্রবার (২৮ আগস্ট) রাত ১২ টার দিকে উপজেলার গজঘণ্টা ইউনিয়নের শান্তিপাড়া এলাকার কাউয়াফান্দা নামক স্থান থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত মুখলেসুর রহমান নবনীদাস এলাকার মৃত হামিদুর রহমানের ছেলে বলে জানা গেছে।

 শুক্রবার রাতে কাউয়াফান্দা এলাকার একটি নির্জন স্থানে মুখলেসুর রহমানের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি গঙ্গাচড়া থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

জানা গেছে, মুখলেসুর রহমান অটোরিকশা চালাতো। কেন কীভাবে এবং কারা তাকে হত্যা করেছে—এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনাটি ঘিরে এলাকায় নানা প্রশ্ন ও রহস্যের সৃষ্টি হয়েছে। পুলিশ মরদেহটি উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেছে। হত্যাকাণ্ডের কারণ এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে বলে জানা গেছে। এদিকে বৃদ্ধের এমন নির্মম মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে। কাউয়াফান্দার নির্জন স্থানে কীভাবে এ হত্যাকাণ্ড ঘটল, কারা এর সঙ্গে জড়িত—এসব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ #

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *