রংপুরে মাদকবিরোধী অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার 

সিটি রিপোর্টার:

রংপুর মেট্রো হারাগাছ থানাধীন খলিশাকুড়ি এলাকায় অভিযান চালিয়ে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ দুলাল মিয়া (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুর।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে  খলিশাকুড়ি গ্রামের দুলাল মিয়ার বসতবাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তার ঘরের খাটের নিচে একটি স্টার ব্র্যান্ডের খালি সিগারেটের প্যাকেটের ভেতর রাখা ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩১ হাজার ৫০০ টাকা।

গ্রেপ্তারকৃত দুলাল মিয়া রংপুর সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের খলিশাকুড়ি গ্রামের মোঃ মহির উদ্দিনের ছেলে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হারাগাছ মেট্রো থানায় একটি নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানাগেছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *