রংপুর জেলার ৮ উপজেলায় আমন ধানের বাম্পার ফলন

নিজস্ব প্রতিবেদক:

রংপুর জেলার আট উপজেলায় আগাম জাতের আমনের বাম্পার ফলন হয়েছে। পাকা ধান কাটতে এখন ব্যস্ত সময় পার করছেন জেলার বিভিন্ন এলাকার কৃষকেরা।

জানা গেছে , কম সময়ে ধান ঘরে তোলা, রোগবালাই কম হওয়া ও ভালো ফলনে লাভের মুখ দেখছেন তারা। ধান কাটার পর একই জমিতে রবিশস্য আবাদ করে বাড়তি আয়ের প্রস্তুতিও নিচ্ছেন কৃষকরা।

জেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, রংপুরে এবার এক লাখ ৬৬ হাজার ৯৬০ হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে। এর মধ্যে রংপুর সদর উপজেলায় ২০৫ হেক্টর, কাউনিয়া উপজেলায় ২২৫ হেক্টর, মিঠাপুকুর উপজেলায় ২ হেক্টর এবং মেট্রোপলিটন এলাকার ৩ হেক্টর জমিসহ মোট ৪৩৫ হেক্টর জমির আগাম জাতের আমন ধান কাটা হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুরের অতিরিক্ত উপপরিচালক মাহমুদা খাতুন জানান, রংপুর জেলায় এ বছর এক লাখ ৬৬ হাজার ৯৬০ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। এর মধ্যে ৪৩৫ হেক্টর জমির আগাম জাতের আমন ধান কাটা হয়েছে। হেক্টরপ্রতি আগাম জাতের আমন ধানের ফলন হয়েছে ৩ দশমিক ১৫ টন।

তিনি বলেন, কৃষকেরা আগাম জাতের আমন ধান কাটার পরই রবিশস্য আবাদ করবেন। ধান ও রবিশস্য মিলিয়েই ভালো দাম পাবেন বলে আশাবাদী কৃষকেরা। গত বছরের মতো এবারও ভালো ফলন হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *