রংপুরের মিঠাপুকুরে ছাত্রলীগের সাবেক কর্মী আটক 

রংপুর (মিঠাপুকুর) প্রতিনিধি:

রংপুরের মিঠাপুকুর উপজেলায় নাশকতার প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক এক কর্মীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার আগে নাশকতার প্রস্তুতিকালে উপজেলার ঢাকা রংপুর মহাসড়কের বলদিপুকুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সুমন চন্দ্র এক্কা (৩২) উপজেলার ভাংনী ইউনিয়নের চানপুর গ্রামের সুশীল এক্কার ছেলে।

ওসি রুহুল আমিন জানান,  নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের কয়েকজন মিলে নাশকতার পরিকল্পনার জন্য একত্রিত হয়েছে এমন খবর পেয়ে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ছাত্রলীগের সাবেক কর্মীকে আটক করা হয়েছে। এ সময় তার সহযোগীরা পালিয়ে যায়। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *