বেরোবি ক্যাম্পাসের একজন অসহায়ত্বের চির বিদায় 

নিজস্ব প্রতিবেদক:

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অসহায়ত্বের এক দৃষ্টান্ত উদাহরণ ছিলেন মোস্তফা কামাল,  যাকে সবাই ঠান্ডা ভাই নামে জানতেন এবং ভালোবাসতেন। ওনার  বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো চাকরি ছিলো না। তবুও ক্যাম্পাসে দিন রাত এক করে কর্মের তাগিদে ঘুরতেন আর এর ওর ফরমায়েশ পালন করে জীবিকা নির্বাহ করতো। তিনি শিক্ষার্থীদের বিভিন্ন কাজে সবসময় সহোযোগিতা করতেন।

ওনার মা ই ছিলো শুধু ওনার জীবনে অংশ, যার দেখাশোনা করতেন তিনি। ক্যাম্পাসে একটা কাজের ব্যবস্থার জন্য অসংখ্যবার অনেকের কাছে হাত পেতেছেন, অনেক শিক্ষার্থীও সহযোগিতা করার চেষ্টা করেছিলো কিন্তু ব্যর্থ হয়েছে। প্রশাসন কথা দিয়েও কথা রাখেনি তাঁর! অসহায়ত্ব আর দারিদ্র্যের মধ্য দিয়ে আশা নিয়েই তিনি আজ চির বিদায় এই ক্যাম্পাস থেকে। 

মরহুমের জানাজার নামাজ ২৪ অক্টোবর বাদ যোহর “আশরতপুর চকবাজার প্রাইমারি স্কুল মাঠে” অনুষ্ঠিত হয়। মরহুমের জানাজায় বিশ্ববিদ্যালয় এলাকার শুভাকাঙ্খিরা শরীক হন। পরে তার দাফন কার্য সম্পন্ন করা হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *