হাবিপ্রবি প্রতিনিধি:
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এম. এনামুল্লাহ দেশের বিশ্ববিদ্যালয়গুলোর আন্তর্জাতিক র্যাঙ্কিং উন্নয়নে উপাচার্যদের গবেষণা ও একাডেমিক কার্যক্রমে জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি পর্যাপ্ত বাজেট বরাদ্দের ওপর গুরুত্বারোপ করেছেন।
শনিবার (৩০ মে) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে তিনি লেখেন, “The only way to improve the ranking of BD Universities (either Public or Private), firstly all VCs should be accountable for their own research and academic performance and then to sufficient budget.”
পোস্টে তিনি বলেন, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর (সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেই) র্যাঙ্কিং উন্নয়নের জন্য উপাচার্যদের নিজস্ব গবেষণা ও একাডেমিক পারফরম্যান্সের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে গবেষণা ও একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য পর্যাপ্ত বাজেট বরাদ্দও প্রয়োজন।
উল্লেখ্য, সম্প্রতি নেচার ইনডেক্সের র্যাঙ্কিং প্রকাশের পর দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা কার্যক্রম, আন্তর্জাতিক অবস্থান এবং একাডেমিক মান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়। গবেষণারবিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং উন্নয়নে ভিসিদের জবাবদিহিতা ও বাজেট বৃদ্ধির ওপর জোর হাবিপ্রবি উপাচার্যের মানোন্নয়ন, প্রশাসনিক জবাবদিহিতা এবং উচ্চশিক্ষা খাতে পর্যাপ্ত অর্থায়ন নিয়ে চলমান সেই আলোচনার প্রেক্ষাপটেই হাবিপ্রবি উপাচার্য তার এ মতামত প্রকাশ করেন।