দিনাজপুরে ব্র্যাকের এআইএসপিদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি:
দিনাজপুরে ব্র্যাকের উদ্যোগে কৃত্রিম প্রজনন সেবাদাতাদের (এআইএসপি) কারিগরি দক্ষতা ও সেবার মান উন্নয়নমূলক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ মে, ২০২৬) দিনাজপুর ব্র্যাক লার্নিং সেন্টারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের প্রফেসর ড. ফাতেমা জহুরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র, ঠাকুরগাঁওয়ের উপপরিচালক ডাঃ অমল কুমার রায়, জেলা ট্রেনিং অফিসার নীলফামারীর ডাঃ আবু সাঈদ, ঠাকুরগাঁওয়ের জেলা ভেটেরিনারি অফিসার ডাঃ মোঃ তাজুল ইসলাম, ব্র্যাক লার্নিং সেন্টার দিনাজপুরের অপারেশন ম্যানেজার মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং ব্র্যাক জেলা সমন্বয়কারী অমল কুমার দাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের জিএম অ্যান্ড হেড কৃষিবিদ ডাঃ মোঃ হারুন-অর-রশিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের রংপুর রিজিয়নের রিজিওনাল সেলস ম্যানেজার ডাঃ মোঃ এরমান আলী।

এছাড়া কর্মসূচিতে সমন্বয়কের দায়িত্ব পালন করেন এরিয়া সেলস ম্যানেজার মোঃ আবু সায়েম, জুয়েল রানা ও ডাঃ মোঃ ইমরান তালুকদার।

প্রশিক্ষণে ঠাকুরগাঁও, রানীশংকৈল, পঞ্চগড় ও দেবীগঞ্জ কেন্দ্রের ব্র্যাকের ১৪৩ জন কৃত্রিম প্রজনন কর্মী অংশগ্রহণ করেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীদের কারিগরি দক্ষতা বৃদ্ধি এবং মাঠপর্যায়ে সেবার মান উন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

অনুষ্ঠানের অংশ হিসেবে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে শ্রেষ্ঠস্থান অর্জনকারী ১০ জনকে বিশেষ আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *