কৃষির উন্নয়নে সহযোগিতা বাড়াতে বাকৃবি-বারির সমঝোতা স্মারক

বাকৃবি প্রতিনিধি:

গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও কৃষি উন্নয়নে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

বাকৃবির সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার (২১ মে) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। 

এসময় বাকৃবির পক্ষে উপাচার্য অধ্যাপক ড এ কে ফজলুল হক ভূঁইয়া  এবং বারির পক্ষে ট্রেনিং অ্যান্ড কমিউনিকেশন উইংয়ের পরিচালক ড. রেশমা সুলতানা সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড মো. আব্দুল মজিদ, রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন, সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড এ কে এম আদহাম, অধ্যাপক ড. এম জি মোস্তফা আমিন, পোলট্রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড মো বজলুর রহমান মোল্যা। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা এবং বারির কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

সমঝোতা স্মারকের আওতায় দুই প্রতিষ্ঠান যৌথ গবেষণা কার্যক্রম পরিচালনা, আধুনিক কৃষি প্রযুক্তি উন্নয়ন এবং শিক্ষার্থীদের গবেষণামূলক কার্যক্রমে সহযোগিতা করবে বলে জানা যায়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, এটি একটি চমৎকার উদ্যোগ।  বিজ্ঞান, শিক্ষা ও গবেষণাকে একীভূত করে এগিয়ে যাওয়ার মহৎ একটি প্রয়াশ। আজকে যে সমঝোতা স্বাক্ষর হলো তার জন্য কষ্ট করে যারা এগিয়ে এসেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি আশা করি বাকৃবি এবং বিএআরআই দুই প্রতিষ্ঠান একসাথে কাজ করে দেশের উন্নয়নে, কৃষির উন্নয়নে অবদান রাখবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *