কিশোরগঞ্জ মডেল প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোঃ খোকন মিয়া//কিশোরগঞ্জ (নীলফামারী):

নীলফামারীর কিশোরগঞ্জ মডেল প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (১৩ মে) বিকেল ৩টায় কিশোরগঞ্জ মডেল প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

কিশোরগঞ্জ মডেল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. আদর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ব্যাংকার ও আলহাজ্ব আনছার আলী প্রামাণিক ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান আবু সালেহ মুসা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক আলোকিত সকাল ও মুভি বাংলা টিভির তারাগঞ্জ প্রতিনিধি রহমত মন্ডল। এসময় আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ মডেল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বাবুল হোসেন, সদস্য জয়ন্ত রায়, উজ্জ্বল গীর, মনিরুজ্জামানসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং স্থানীয় উন্নয়নে গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *