রিপোর্টার্স ক্লাব রংপুর এর বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক:

প্রতিশ্রুতিশীল সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ক্লাব রংপুর এর বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে ক্লাবের সভাপতি একাত্তর টিভির ব্যুরো চীফ শাহ বায়েজিদ আহমেদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে ক্লাব ভবনের অবকাঠামোডত উন্নয়ন ও সাংগঠনিক কাঠামো গতিশীল করতে তিন মাসের কর্ম পরিকল্পনা পেশ করেন নবনিযুক্ত সাধারণ সম্পাদক ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার ও রংপুর ব্যুরো প্রধান মাজেদ মাসুদ।

একসময় ক্লাবে নতুন সদস্য অন্তভূক্তিকরণের আহ্বান, শীতকালীন ফ্যামিলি ডে উদযাপন, কার্যকরী কমিটির মাসিক সভা, ক্লাবকে সদস্যদের পদচারণায় প্রাণবন্ত রাখতে যুগোপযোগী নানা উদ্যোগের কথা তুলে তিনি। পরিবর্তীত সময়ে সাংগঠনিক স্থবিরতা কাটাতে গুরুত্বপূর্ণ সাংগঠনিক পরিকল্পনা উপস্থাপন করেন সম্পাদক মাজেদ মাসুদ।

এসময় উপস্থিত ছিলেন, রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি মোহাম্মদ নুরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক সময় টেলিভিশনের রিপোর্টার আব্দুর রশিদ জীবন, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, কোষাধ্যক্ষ আমিরুল ইসলাম, দপ্তর সম্পাদক শাহীন আলম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক বর্ণালী জামান, কার্যকরী সদস্য সিনিয়র সাংবাদিক হালিম আনছারী, অধ্যাপক মোজাফফর হোসেন, মিরু সরকারসহ ক্লাবের সাধারণ পরিষদের সদস্যবৃন্দ।

তারা হলেন, জাহিদুল ইসলাম, শাকিল মাহমুদ, নববী ফেরদৌস রাফি, আহসান হাবীব মিলন, মাহবুব সুমন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *