রংপুর আদর্শ উচ্চ বিদ্যালয় এর ৮৮ বছরপূর্তি উৎসবের রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন 

সিটি রিপোর্টার: 

রংপুরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৮৮ বছরপূর্তি ও পুনর্মিলনী উৎসব উপলক্ষে রেজিস্ট্রেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) বেলা দুইটায় আদর্শ উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পুনর্মিলনী উৎসবে অংশ নিতে রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করেন কারমাইকেল কলেজ ছাত্রসংসদের সাবেক ভিপি ও আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী উৎসব-২০২৭ এর আয়োজক কমিটির আহ্বায়ক মো. আলাউদ্দিন মিঞা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রহমত আলম।

এ সময় আয়োজক কমিটির সদস্য সচিব ও সিনিয়র শিক্ষক মো. আব্দুল্লাহ্ আল-হারুন বাপ্পির সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষার্থী ও রংপুর সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাহাবুবার রহমান মঞ্জু, প্রাক্তন শিক্ষক আফজালুল হক, আয়োজক কমিটির অর্থ সচিব ও সহকারী প্রধান শিক্ষক আব্দুল মালেক, সহকারী শিক্ষক মনোয়ার হোসেন, প্রচার উপ-কমিটির আহ্বায়ক ফরহাদুজ্জামান ফারুক, সাংস্কৃতিক উপ-কমিটির আহ্বায়ক সংগীতশিল্পী হৃদয় জেজেসহ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

রেজিস্ট্রেশন কার্যক্রমের শুভ উদ্বোধন শেষে কারমাইকেল কলেজ ছাত্রসংসদের সাবেক ভিপি মো. আলাউদ্দন মিঞা বলেন, আদর্শ উচ্চ বিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়; এটি এই অঞ্চলের শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই বিদ্যালয় থেকে শিক্ষাগ্রহণ করে অসংখ্য শিক্ষার্থী দেশ ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ববর্তমান সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলুর মতো অনেক গুণি মানুষ এই বিদ্যালয় থেকে পড়ালেখা করেছেন। আমাদের পুনর্মিলনী উৎসব প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক যোগাযোগ আরও সুদৃঢ় করবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রহমত আলম জানান, প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বিদ্যালয়ের ৮৮ বছরপূর্তি উদযাপন ও পুনর্মিলনী উৎসব উপলক্ষে আগামী ৯ জানুয়ারি ২০২৭ শনিবার শুরু হবে।

রংপুর নগরীর প্রাণকেন্দ্র আলমনগর মৌজায় কলেজ রোডে ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়টি অবস্থিত। ১৯৩৮ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ের দীর্ঘ আট দশকের বেশি সময়ের গৌরবময় পথচলার স্মৃতি ধারণ করে আয়োজিত এ পুনর্মিলনী উৎসবকে ঘিরে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *