রংপুরের কাউনিয়া উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

রংপুর (কাউনিয়া) প্রতিনিধি:

রংপুরের কাউনিয়া উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে রবিবার (৮ নভেম্বর) উপজেলা ইউআরসি এক সভা অনুষ্ঠিত হয়। 

সহকারী শিক্ষক মোফাখখারুল ইসলাম মিলনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন শিক্ষক নেতা মাসুম মোরশেদ, মাসুদ জাকারিয়া রিপন, মোকাদ্দেছ আলী লিটন, মোহাম্মদ আলী,শাহাজান সিরাজ,মিজানুর রহমান,মামুনুর রশীদ প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে মোফাখখারুল ইসলাম মিলন কে সভাপতি,  মিজানুর রহমান কে সাধারন সম্পাদক ও মামুনুর রশীদ কে সাংগঠনিক সম্পাদক করে ৭১ (একাত্তর) সদস্য বিশিষ্ট কাউনিয়া উপজেলা সহকারি শিক্ষক সমিতি র পুর্নাঙ্গ কমিটি গঠন করা হয়। 

সভায় সর্বসম্মতিক্রমে আরো সিদ্ধান্ত গৃহীত হয় কাউনিয়া উপজেলার সকল সম্মানিত সহকারী শিক্ষক পদাধিকার বলে সাধারন সদস্য হিসেবে পরিগনিত হইবেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী শিক্ষক সমিতির সহ সভাপতি ময়নুল ইসলাম

নেত্রীবৃন্দ নতুন কমিটির মাধ্যমে শিক্ষকদের পেশাগত অধিকার ও মর্যাদা রক্ষা, সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *