রংপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন 

অনন্য রহমান, সিটি রিপোর্টার:

“করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” প্রতিপাদ্যে রংপুরে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো ৫৫তম জাতীয় সমবায় দিবস ও পণ্য মেলা ২০২৬। 

রোববার (০৮ নভেম্বর) বিভাগীয় প্রশাসন ও সমবায় বিভাগ, রংপুরের যৌথ আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিনব্যাপী এই কর্মসূচি পালন করা হয়।  

দিবসটি উপলক্ষে সকালে বর্ণাঢ্য র‍্যালি ও পরবর্তীতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আব্দুল মোতালেব সরকার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার 

জেলা প্রশাসক ইসরাত জাহান এর সভাপতিত্বে 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাইফুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক এবং অতিরিক্ত পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা সমবায় আন্দোলনের বহুমুখী দিক তুলে ধরে বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ জনপদের মানুষের জীবনমান উন্নয়নে সমবায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই কেবল টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।

আলোচনা শেষে অতিথিবৃন্দ মেলায় প্রদর্শিত সমবায়ভিত্তিক বিভিন্ন স্টলে সমবায় কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সেরা সংগঠন ও ব্যক্তিদের মাঝে সনদ এবং ক্রেস্ট প্রদান করা হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *