সিটি রিপোর্টার:
রংপুর নগরীর বাহার কাছনায় বাঙ্গীটারী ডমিনেটরস ক্লাবের উদ্যোগে দিনব্যাপী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। শুক্রবার (২৩ অক্টোবর ) বাঙ্গীটারী উকিলের মাঠে এ ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।
খেলায় বাঙ্গীটারী ডমিনেটরস ক্লাব সহ চারটি দল অংশগ্রহণ করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ শেষে ফাইনালে বাঙ্গীটারী ফাইটারসকে পরাজিত করে বাঙ্গীটারী ডমিনেটরস চ্যাম্পিয়ন হন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগরের আমীর উপাধ্যক্ষ মাওলানা এ টি এম আজম খান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-১ আসনের সংসদ সদস্য জনাব রায়হান সিরাজী। বিশেষ অতিথি ছিলেন হারাগাছ থানার অফিসার ইনচার্জ (ওসি) অশোক কুমার চৌহান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের প্রীতি ফুটবল ম্যাচ তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাদক প্রতিরোধে তরুণদের খেলাধুলায় আগ্রহী করে ঘরে তুলতে ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।
বক্তারা, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করার, নিয়মিত মাঠে ফিরে আসার এবং মাদক থেকে দূরে থাকার পরামর্শ দেন। সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে ক্রীড়াচর্চা ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা অত্যন্ত জরুরি বলে বক্তব্যে উল্লেখ করেন।