সম্প্রীতি বজায় রাখার আশ্বাস – রংপুর সফরে প্রধানমন্ত্রী 

অনন্য রহমান:

দায়িত্ব গ্রহণের পর এ অঞ্চলে প্রথম সরকারি সফরের অংশ হিসেবে, মহা নবমীর শুভ তিথিতে হিন্দু সম্প্রদায়ের সাথে দুর্গাপূজার আনন্দ ভাগ করে নিতে মঙ্গলবার সকালে রংপুরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।

ঢাকা থেকে সামরিক বিমানে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছানোর পর প্রধানমন্ত্রীর বহর সড়কপথে রংপুরের উদ্দেশ্যে রওনা হয়। তারাগঞ্জ ও পাগলাপীর হয়ে মহাসড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা শত শত স্থানীয় বাসিন্দা ও সমর্থকেরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান, এবং তিনিও হাত নেড়ে তাঁদের অভিনন্দন জানান।

সৈয়দপুর বিমানবন্দর থেকে রংপুরে আসার পথে তারাগঞ্জ ও পাগলা পীরের দুটি পৃথক পথসভায় ভাষণ দেন। 

 বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী জাতীয় ঐক্য, শান্তিপূর্ণ সহাবস্থান এবং ধর্মীয় সম্প্রীতির ওপর বিশেষ জোর দেন। তিনি পুনর্ব্যক্ত করেন যে, ধর্ম বা পটভূমি নির্বিশেষে প্রতিটি নাগরিকের অধিকার ও নিরাপত্তা রক্ষায় রাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ।

“প্রত্যেকটি মানুষ বিভিন্ন ধর্মের, বিভিন্ন মতের, কিন্তু নাগরিক হিসেবে আমাদের পরিচয় এক। ধর্ম যার যার ব্যক্তিগত বিষয়, তবে রাষ্ট্রের নিরাপত্তা ও ধর্মীয় অধিকার সবার জন্য সমান।

পরে প্রধানমন্ত্রী তারেক রহমান রংপুরে ধর্মসভা রাধাগোবিন্দ মন্দির দর্শনে যান। 

রংপুরের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর দিনব্যাপী সফর অব্যাহত রাখতে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন। রাজধানীতে ফেরার আগে রাজশাহীতে জনসভায় যোগদান ও চট্টগ্রামে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন এবং সাধারণ মানুষের সাথে মতবিনিময়ের করবেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *