আলেফ উদ্দিন সরকার উচ্চ বিদ্যালয়ে এসএসসি নির্বাচনী পরীক্ষা উপলক্ষে সভা অনুষ্ঠিত

হারাগাছ প্রতিনিধি:

রংপুর হারাগাছ পৌরসভার আলেফ উদ্দিন সরকার উচ্চ বিদ্যালয়ে এস এস সি নির্বাচনী পরীক্ষা ২০২৬ গ্রহণ উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির পল্টুর সভাপতিিত্বে পরীক্ষা গ্রহণে দুই সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সভায় কমিটির সদস্য সহকারী শিক্ষক শেখ নজরুল ইসলাম ও সহকারী শিক্ষিকা সাহানা খাতুন বক্তব্য উপস্থাপন করেন। এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকাগন উপস্থিত ছিলেন। প্রধান শিক্ষক তার বক্তব্যে বলেন, ১৫ অক্টোবর নির্বাচনী পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করা,প্রশ্ন ও খাতা পত্র সহ যাবতীয় প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। নির্বাচনী পরীক্ষায় নিয়মিত অনিয়মিত সহ ৬০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন বলে উপকমিটির সদস্যরা উল্লেখ করেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *