হাবিপ্রবি প্রতিনিধিঃ
স্বপ্নের ক্যাম্পাসে হেঁটে বেড়ানোর দিনগুলোতে হঠাৎ নেমে এলো অন্ধকার। দিনাজপুর শহরের বালুবাড়িতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) পরিসংখ্যান বিভাগের ২৩ ব্যাচের শিক্ষার্থী অনন্যা চৌধুরী জিতু।
গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় ক্যাম্পাস থেকে বাসায় যাওয়ার সময় বালুবাড়ি এলাকায় রাস্তায় একটি দ্রুতগামী ট্রাকের চাকার নিচে পিষ্ট হন তিনি। ট্রাকের ভারী চাকায় তাঁর দুটি পা পুরোপুরি থেঁতলে যায়। স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও অবস্থার দ্রুত অবনতি ঘটে। বর্তমানে তাঁকে ঢাকার ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে (ICU) রাখা হয়েছে, যেখানে প্রতি মুহূর্তে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এই মেধাবী শিক্ষার্থী। আজ ২৭ সেপ্টেম্বর তাঁর একটি পা কেটে ফেলা হয়েছে।
আইসিইউ বেডে শুয়ে জিতুর প্রতিটি মুহূর্ত কাটছে চরম অনিশ্চয়তায়। চিকিৎসকরা জানিয়েছেন, তার পা ও শরীরের ক্ষয়ক্ষতি অত্যন্ত গুরুতর। তাকে বাঁচাতে দীর্ঘমেয়াদী, জটিল এবং অত্যন্ত ব্যয়বহুল একাধিক অস্ত্রোপচারের প্রয়োজন। কিন্তু সাধারণ পরিবারের পক্ষে এই বিপুল অংকের চিকিৎস খরচ একা বহন করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না।
জিতুর স্বপ্নের প্রদীপ নিভে যেতে বসেছে। তাকে আবার আমাদের মাঝে ফিরিয়ে আনতে, সহপাঠী ও পরিবারের পক্ষ থেকে দেশ-বিদেশের সর্বস্তরের সহৃদয় ও মানবিক মানুষের কাছে বিনীত আর্থিক সহায়তার আকুল আবেদন জানানো হয়েছে। আপনার সামান্য সহযোগিতাই পারে জিতুকে নতুন করে বাঁচার আলো দেখাতে।
আর্থিক সাহায্য পাঠানোর মাধ্যমঃ
Bkash:
01795621117
01923936554
01837004872
01886542793
Nagad:
01585971633
01886542793
Rocket:
01892210717
Dutch-Bangla Bank:
Mst Wazida Nazrin Rini
1721050147122
Routing Number: 090280672
Rashid Anjum Shajid
1721050153527
Routing Number: 090280672