রংপুরের গঙ্গাচড়ায় ডেইরি ফার্ম ও তেলের ঘানি পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়ায় উন্নত জাতের ডেইরি ফার্ম ও গ্রামবাংলার ঐতিহ্যবাহী তেলের ঘানি ঘুরে দেখলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
রোববার (৩০ আগস্ট) সকালে তিনি উপজেলার বেতগাড়ী ইউনিয়নে অবস্থিত প্যারাগন অ্যাগ্রো অ্যান্ড ডেইরি
ফার্মে পৌঁছান। সেখানে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা উন্নত জাতের প্রায় ১ হাজার ২০০ গরুর পালন কার্যক্রম পর্যবেক্ষণ করেন তিনি। গরুর পরিচর্যা, খাদ্য ব্যবস্থাপনা, দুগ্ধ উৎপাদন ও প্রজনন কার্যক্রম সম্পর্কে খামারের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। এ সময় প্যারাগন অ্যাগ্রো অ্যান্ড ডেইরি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান ও এজিএম ডা. মেজবাহ উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা খামারের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তাকে অবহিত করেন। পরিদর্শন শেষে খামারে উৎপাদিত দুধ পান করেন রাষ্ট্রদূত।

ডেইরি ফার্ম পরিদর্শন শেষে তিনি চন্দনের হাটে গিয়ে স্থানীয় ঐতিহ্যবাহী তেলের ঘানি দেখেন। সেখানে ঘানির মাধ্যমে তেল উৎপাদনের প্রাচীন পদ্ধতি সম্পর্কে কৌতূহল প্রকাশ করেন এবং কারিগরদের সঙ্গে কথা বলেন।
মার্কিন রাষ্ট্রদূতের এই সফরে তার সঙ্গে ছিলেন স্ত্রী ডিয়ান ডাও, মার্কিন দূতাবাসের কর্মকর্তা নিকোল ক্লারিসা বার্নার্ড, সৈয়দ ফাইজাস সালেহীন ও রাজনৈতিক বিশেষজ্ঞ ফিরোজ আহমেদ।
পরিদর্শনকালে রংপুর বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা. মো. আব্দুল হাই সরকার, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) শরিফ মোহাম্মদ ফারুকজ্জামান, গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *