রংপুরের তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে সংরক্ষিত নারী আসনের এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

 রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে যোগ দেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও গঙ্গাচড়া, তারাগঞ্জ-বদরগঞ্জ এলাকার দায়িত্বপ্রাপ্ত এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা।

রোববার সকাল ১১টায় তারাগঞ্জ কারিগরি ও বিএম কলেজের একাডেমিক ভবনের উদ্বোধনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন 

পরে উপজেলা অডিটোরিয়াম হলরুমে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। 

দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। পরে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।

 বিকেল সাড়ে ৪টায় উপজেলা পরিষদ হলরুমে সাংবাদিক ও সুধী সমাজের সঙ্গে মতবিনিময় সভায় উপস্থিত থেকে তারাগঞ্জের বিভিন্ন সমস্যা, এলাকার উন্নয়ন, জনস্বার্থ ও গণমাধ্যমকর্মীদের দায়িত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। 

সভায় তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাব্বর হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা, উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপু সহ অন্যান্য নেতৃবৃন্দ সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *