আগামী ৮ আগস্ট ভোটগ্রহণ; পেশাজীবীদের মাঝে উৎসবমুখর পরিবেশ, শুরু হয়েছে নির্বাচনী প্রস্তুতি
নিজস্ব প্রতিবেদক:
দেশের ভেটেরিনারি পেশাজীবীদের অন্যতম গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠান বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল (বিভিসি)-এর নির্বাচন আগামী ৮ আগস্ট ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রথম ধাপে বিভাগভিত্তিক বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল।
গত ২ জুলাই ২০২৬ কাউন্সিলের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী রংপুর বিভাগ থেকে মোট ৯ জন প্রার্থী বৈধ হিসেবে মনোনীত হয়েছেন। প্রকাশিত তালিকায় প্রার্থীদের নাম, ভোটার নম্বর ও নিবন্ধন নম্বর উল্লেখ করা হয়েছে। নির্বাচনী তফসিল অনুযায়ী পরবর্তী আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নির্ধারিত তারিখে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
রংপুর বিভাগ থেকে বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন—
১. ডা. আশিকা আকবর তৃষা
২. ডা. ভূননান্দ রায় (সবুজ)
৩. ডা. মো. ইজাহার আহমেদ খান
৪. ডা. মো. মোশারফ হোসেন
৫. ডা. মো. মাহফুজার রহমান
৬. ডা. মো. রাশেদ আলী শাহ
৭. ডা. মো. তাজুল ইসলাম সরকার
৮. ডা. মো. জামিনুর রহমান
৯. ডা. স্বপন চন্দ্র সরকার
বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে জমা দেওয়া মনোনয়নপত্র বিধি অনুযায়ী যাচাই-বাছাই শেষে এই তালিকা প্রকাশ করা হয়েছে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী সকল আনুষ্ঠানিকতা শেষে আগামী ৮ আগস্ট ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ভেটেরিনারি পেশার মানোন্নয়ন, নিবন্ধন কার্যক্রম, নৈতিক মানদণ্ড রক্ষা, অব্যাহত পেশাগত উন্নয়ন এবং কাউন্সিলের নীতিনির্ধারণে বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে এই নির্বাচনকে দেশের ভেটেরিনারি চিকিৎসক ও সংশ্লিষ্ট পেশাজীবীদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
ইতোমধ্যে বৈধ প্রার্থী ঘোষণার পর নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে ভেটেরিনারি অঙ্গনে। প্রার্থীরা সহকর্মীদের সঙ্গে মতবিনিময়, নির্বাচনী প্রচারণা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও নির্বাচনকে কেন্দ্র করে আলোচনা, শুভেচ্ছা বিনিময় এবং সমর্থন আদায়ের কার্যক্রম জোরদার হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, একটি স্বচ্ছ, অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেশের ভেটেরিনারি পেশার নেতৃত্বকে আরও শক্তিশালী করবে। যোগ্য, দক্ষ ও দূরদর্শী প্রতিনিধিরা নির্বাচিত হলে কাউন্সিলের কার্যক্রম আরও গতিশীল হবে এবং ভেটেরিনারি শিক্ষা, প্রাণিসম্পদ উন্নয়ন, জনস্বাস্থ্য সুরক্ষা ও পেশাগত স্বার্থ সংরক্ষণে কার্যকর ভূমিকা পালন করা সম্ভব হবে।
ভেটেরিনারি অঙ্গনের প্রত্যাশা, আগামী ৮ আগস্টের বিভিসি নির্বাচন দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়ন এবং পেশাজীবীদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।