হাবিপ্রবিতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি, লাগানো হলো প্রায় ১৫ প্রজাতির গাছ

হাবিপ্রবি প্রতিনিধি:

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে হাবিপ্রবি ছাত্রদল।

বুধবার (১২ আগস্ট) সকাল ১১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে প্রায় ১৫ প্রজাতির ৩ শতাধিক গাছ লাগানো হয়। এর মধ্যে বিভিন্ন ধরনের বনজ, ফলদ ও ঔষধি বৃক্ষ রয়েছে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাবিপ্রবি ছাত্রদলের সভাপতি এহেসানুল কবির অর্ণব, সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, সিনিয়র সহসভাপতি সাদজিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুকুনুর জামান রুকু, সাংগঠনিক সম্পাদক রেদওয়ান হাসান রিদ সহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ।

কর্মসূচিতে হাবিপ্রবি ছাত্রদলের সভাপতি এহেসানুল কবির অর্ণব বলেন,❝প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর উদ্যোগের ধারাবাহিকতায় আমরা হাবিপ্রবি ছাত্রদলের পক্ষ থেকে আজ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ফলজ, কাঠ ও ফুলের বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করতে সমবেত হয়েছি।

আমাদের লক্ষ্য শুধু ক্যাম্পাসকে সবুজ করা নয়, বরং দুর্যোগ মোকাবিলা, মাটি ক্ষয় রোধ এবং পশু-পাখির আবাসস্থল নিশ্চিত করতে গাছের গুরুত্ব তুলে ধরা।আমরা বিশ্বাস করি, গাছ শুধু মানুষের জন্য নয়, প্রকৃতির সর্বক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই আমাদের স্লোগান,‘কাটবো না আর একটি গাছ, বন্যা-খরা-জলোচ্ছ্বাস।’

এই স্লোগান শুধু মুখে নয়, বাস্তবেও রূপ দিতে হবে। হাবিপ্রবির প্রায় ১৫ হাজার শিক্ষার্থী যদি প্রত্যেকে একটি করে গাছ রোপণ করে, তাহলে আমাদের প্রাণের এই ক্যাম্পাস আরও সবুজ হয়ে উঠবে।

একটি গাছ শুধু আজকের জন্য নয়। গাছের ফল ও অক্সিজেন যতদিন মানুষের ও প্রকৃতির উপকারে আসবে, ততদিন এর মাধ্যমে উত্তম সদকার সওয়াব পাওয়ার সুযোগ থাকবে। তাই আসুন, আমরা প্রত্যেকে অন্তত একটি করে গাছ রোপণ করি।❞

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *