নিজস্ব প্রতিবেদক:
চোরাই দুটি মোটরসাইকেল সহ বাবা ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম রফিক।
গ্রেফতারকৃতরা হলেন পীরগঞ্জ থানা মকিমপুর এলাকার নুরুল ইসলামের ছেলে দুলাল মিয়া (৪০) ও তার ছেলে রাকিব মিয়া (২০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে তাজহাট থানা পুলিশ মিঠাপুকুর থানার বৈরাগীগঞ্জ এলাকা থেকে বাবা ছেলেকে গ্রেফতার করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। এরমধ্যে নিবন্ধনকৃত ইয়াহামা ও নিবন্ধনবিহীন পালসার মোটরসাইকেল রয়েছে।
তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম রফিক জানান, গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে এবং চোর চক্রের সদস্যদেরকে গ্রেফতারের চেষ্টা অব্যহত আছে