রংপুরে গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মত বিনিময় সভা  

রংপুর (মিঠাপুকুর) প্রতিনিধি :

রংপুর আঞ্চলিক তথ্য অফিসের উদ্যোগে ‘গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দুপুরে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ পারভেজ। রংপুর  আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মোঃ শাহজাহান আলীর সভাপতিিত্বে অনুষ্ঠিত সভায় 

 প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সংবাদপত্র সমাজ ও রাষ্ট্রের দর্পণ। গণমাধ্যম কর্মীরা সরকারের উন্নয়ন কর্মকাণ্ডসহ সমাজের নানা অসংগতি ও দুর্নীতির চিত্র জনসম্মুখে তুলে ধরেন। গুজব প্রসঙ্গে তিনি বলেন, এটি ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে ব্যাপক ক্ষতি বয়ে আনে। যেকোনো তথ্যকে অন্ধভাবে গ্রহণ না করে, সেটি গুজব কিনা তা আগে যাচাই করা অত্যন্ত জরুরি। বর্তমান সময়ে বিশেষ করে ইউটিউব ও ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব দ্রুত ছড়িয়ে পড়ছে, যা সমাজে বিভ্রান্তি সৃষ্টি করছে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, ২০২৫ সম্পর্কে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ পারভেজ আরো বলেন, এই আইনে মানহানি ও অপপ্রচারের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রয়েছে, যা গুজব রোধে কার্যকর ভূমিকা রাখতে পারে।

তাই,নিয়মিত জ্ঞানচর্চা ও দায়িত্ববোধের মাধ্যমে সঠিক ও নির্ভুল তথ্য দিয়ে সংবাদ পরিবেশনের জন্য তিনি গণমাধ্যমকর্মীদের আহ্বান জানান।

সভার শুরুতে গুজবের উদ্দেশ্য, ধরন, হাতিয়ার, সমাজ ও রাষ্ট্রের প্রভাব এবং প্রতিরোধে গণমাধ্যমের দায়িত্ব সম্পর্কে স্থিরচিত্র উপস্থাপন করা হয়।

 বক্তব্য রাখেন আঞ্চলিক  তথ্য অফিস, রংপুরের সহকারী তথ্য অফিসার আয়েশা সিদ্দিকা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন  সহকারী তথ্য অফিসার মোঃ রুপাল মিয়া।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *