রংপুরের হারাগাছে প্রভাবশালী ভূমিদস্যু চক্রের জবর দখলের পায়তারায় থানায় ডায়েরী

নিজস্ব প্রতিবেদক:

রংপুরের হারাগাছ থানার বানুপাড়া এলাকায় অভাবশালী একটি ভূমিদস্যু চক্রের জবর দখলের পায়তারা ও হুমকি প্রদানের প্রেক্ষিতে থানায় সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী।
প্রকাশ থাকে যে, মোঃ বিন আমিন, পিতা আমিনুল ইসলাম মাতা নাজমা বেগম, সাং পাইকারটারী সারাই ইউনিয়ন / ওয়ার্ড হারাগাছ পৌরসভা থানা হারাগাছ, রপুর। পৈত্রিক সূত্রে প্রাপ্ত হারাগাছ থানাধীন বানুপাড়া সহিদভাটা সংলগ্ন জমি তফসীল জেলা রংপুর থানা হারাগাছ উপজেলা কাউনিয়া মৌজা বানুপাড়া, জে এল নং ১২, এস এ খতিয়ান নং ৪৬৯ ও ৪৭০, আর এস খতিয়ান নং ১৯০, সাবেক দাগ নং ২০৬৬, আর এস দাগ নং ১৪৭৫, জমি ৫৬ শতক। সাবেক দাগ এ২০৬৯, আর এস দাগ নং ১৪৭৭, জমি ৯১ শতকের মধ্যে ১৪ শতক, মোট জমি ৭০ শতক। যাহা আমার বাবার মৃত্যু ০২/০৭/১৯৭৭ ইং এর পর থেকে অদ্যাবধি ভোগ দখল করে আসছি। কিন্তু এলাকার একটি চিহ্নিত ভূমিদস্যু চক্র বিবাদী মোঃ শাহীন আলম (৪২) পিতা এছার উদ্দিন, ২.মোঃ সোহেল রানা (৪২), ৩.মোঃ বকুল মিয়া (৬০), উভয়ের পিতা এনছার উদ্দিন। ৪.মোঃ লেমন মিয়া (২৫) পিতা মোঃ বকুল মিয়া, সর্ব সাং চারুভদ্র, ৫.মোঃ শামসুজ্জামান ডেভিড (৪০),পিতা মৃত: আজিজার রহমান, সারাই। সকলের থানা হারাগাছ, রংপুর। জমি দখল প্রচেষ্টার এক পর্যায়ে ১২/০১/২০২৬ ইং তারিখে দুপুর আনুমানিক সাড়ে বারোটার সময় দখলের পায়তারা করলে সেই সময়ে আমি সেখানে উপস্থিত হয়ে বাধা প্রদান করি। চক্রটি জমি দখলে ব্যর্থ হয়ে আমাকে বিভিন্ন প্রকারের হুমকি প্রদান করলেও আইনের প্রতি শ্রদ্ধা রেখে বিজ্ঞ আদালতে একটি ফৌজদারী কার্যবিধি ১৪৪/১৪৫ ধারায় মামলা দায়ের করি।পরবর্তীতে হারাগাছ থানা থেকে আমাকে ও বিবাদীদেরকে নোটিশ প্রদান করা হয়। উক্ত নোটিশ পাওয়ার পরে বিবাদী চক্রটি আরও মারমুখী হয়ে উঠে এবং আমাকে সহ আমার পরিবারের সদস্যদের বড় ধরনের ক্ষতি করা সহ প্রাণনাশের হুমকি প্রদান অব্যাহত রাখে। অভিযোগের প্রেক্ষিতে খোঁজ নিয়ে জানা গেছে, ভূমি দস্যু শাহিন আলম বঙ্গবন্ধু মানব কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির অন্তর্ভুক্ত রংপুর জেলা শাখার একান্ন সদস্য বিশিষ্ট কমিটির সহসাঠনিক সম্পাদক ছিলেন। আর এই ক্ষমতার জোরে বিগত দিনে এলাকায় তিনি বিভিন্ন প্রকার অপকাণ্ড চালিয়ে আসছিলেন। আর এরই ধারাবাহিকতায় বিভিন্ন কূটকৌশল অবলম্বন করে দখলবাজী ও চাঁদাবাজী অব্যাহত রাখে। এমতাবস্থায় ভুক্তভোগী তার নিরাপত্তার তাগিদে ০৯/০৬;২০২৬ ইং তারিখে হারাগাছ থানায় একটি সাধারন ডায়েরি করেন। ডিউটি অফিসার ফয়সাল বাদশা, বিপি ৮৫০৪০৮২৯৬৪.স্বাক্ষরিত নথিভূক্ত হারাগাছ থানা আর পি এম পি রংপুর #

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *