নিজস্ব প্রতিবেদক:
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা বিশ্বাস করি গনতন্ত্র যদি ঠিকমত চলতে দিতে পারি তাহলে উন্নয়ন সম্ভব হবে। কিন্তু গনতন্ত্র তো চলতেই দিতে চায় না। বিরোধী দল আগের মত ভূমিকা পালন করে এখন হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছে। রোববার (৯ আগস্ট) দুপুরে রংপুর শিল্পকলা একাডেমিতে আয়োজিত সুবিধাবঞ্চিতদের সহায়তা প্রদান অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।যুক্তরাষ্ট্র ভিত্তিক চ্যারিটি সংস্থা লাভ শেয়ার বিডি এর নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত সুবিধা বঞ্চিতদের স্বাবলম্বীকরণ প্রকল্পের শুভ উদ্বোধন এবং সুবিধাবঞ্চিত মানুষের জীবন মান উন্নয়নে ও সাবলম্বী করার লক্ষ্যে রংপুর অঞ্চলে ২৫ জন সুবিধা বঞ্চিত ব্যক্তির মাঝে ২৫ টি চা- ঘর হস্তান্তর করা হয়।
লাভ শেয়ার বিডি র পরিচালক জাহিদ খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনছারী।আরো বক্তব্য রাখেন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু, জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন, সংরক্ষিত মহিলা এমপি রেবেকা সুলতানা ফেন্সি, জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম প্রমুখ। নিঃস্ব মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সাবলম্বী করে তোলার এমন মানবিক ও জনকল্যাণমূল উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।