বিরলে ব্র্যাকের উদ্যোগে লাভজনক দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও কৃত্রিম প্রজনন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বিরল উপজেলার ২নং ফরক্কাবাদ ইউনিয়নে ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে “লাভজনক দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও কৃত্রিম প্রজনন” বিষয়ক এক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ মে ২০২৬) অনুষ্ঠিত এ প্রশিক্ষণে ফরক্কাবাদ ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৩০ জন দুগ্ধ খামারি অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মোঃ মারুফ হোসেন।

প্রশিক্ষণে লাভজনক খামার গঠন, কৃত্রিম প্রজননের সঠিক ব্যবস্থাপনা, সুষম খাদ্য ব্যবস্থাপনা, আদর্শ খামার স্থাপন, সদ্যপ্রসূত বাছুর ও গাভীর পরিচর্যা, সময়মতো টিকা প্রদান, খামারের রেকর্ড সংরক্ষণ, বিভিন্ন রোগের কারণ, লক্ষণ ও প্রতিকার, খামারের পরিচ্ছন্নতা এবং জীবাণুনাশক ব্যবহারের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে কুইজ প্রতিযোগিতার মাধ্যমে অংশগ্রহণকারী খামারিদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী খামারিরা এ ধরনের সময়োপযোগী ও কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য ব্র্যাক কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *