“বাল্যবিবাহ ও শিশু শ্রম”রোধে গণমাধ্যম কর্মীদের সাথে ওয়ার্ল্ডভিশনের মতবিনিময় 

নিজস্ব প্রতিবেদক :

বাল্যবিবাহ  ও শিশুশ্রম রোধে গণমাধ্যম কর্মীদের নিয়ে ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ এর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

সোমবার ( ২৯ জুন) সকালে রংপুর আরডিআরএস হলরুমে রংপুর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে বাল্যবিবাহ ও শিশু শ্রম রোধে রংপুর বিভাগীয় সাংবাদিকদের নিকট সার্বিক পরিস্থিতি উপস্থাপন করা হয়। 

রংপুরের বিভিন্ন এলাকায় স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম, শিশু ফোরাম গঠন এবং দরিদ্র পরিবার গুলোর আর্থসামাজিক ব্যাধিগুলো নির্মূলে কাজ করে যাচ্ছে সংস্থাটি।

 ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রংপুর এরিয়া ডেভলপমেন্ট প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার, উত্তম দাস, নর্দান বাংলাদেশ ক্লাস্টারের ফিল্ড কমিউনিকেশন কো-অরডিনেটর আলভী হোসাইন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর সহ সংস্থাটির কর্মপরিকল্পনা এবং করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। 

প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার উত্তম দাস তার বক্তব্যে বাল্যবিবাহ শিশুশ্রম ও বিদ্যালয়ের থেকে ঝরে পড়া রোধে ওয়ার্ল্ড ভিশনের নেওয়া বিভিন্ন পদক্ষেপ গুলো উপস্থাপন করেন এবং প্রশাসনের সহযোগিতায় শীঘ্রই রংপুর সিটি কর্পোরেশনের কিছু ওয়ার্ড কে বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া মুক্ত হিসেবে ঘোষণা করার পরিকল্পনার কথা জানান। 

সভায় রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক, রংপুর সিটি প্রেস ক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, রিপোর্টাস ক্লাব রংপুরের সাধারণ সম্পাদক মিজানুর রহমান লুলু, সহ রংপুরে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দসহ ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

সভাটি সঞ্চালনা করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, রংপুর এরিয়া ডেভলপমেন্ট প্রোগ্রাম ক্লাস্টার অফিসের হেলথ, নিউট্রেশন এবং ওয়াশ স্পেশালিস্ট পল্লব কান্তি রায় ও রিমা রেবেকা।

উপস্থাপিত বক্তব্যে কিশোর-কিশোরী ও অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি: ওয়ার্ল্ড ভিশন নিয়মিত উঠান বৈঠক, কর্মশালা ও প্রশিক্ষণ আয়োজনের মাধ্যমে বাল্যবিবাহ ও শিশুশ্রমের ভয়াবহতা সম্পর্কে কিশোর-কিশোরী ও অভিভাবকদের সচেতনতা বৃদ্ধিতে অগ্রনী ভূমিকা রাখছে।  

সংস্থাটির সহায়তায় দেশের বিভিন্ন এলাকায় ইউনিয়ন ও গ্রামগুলোকে আনুষ্ঠানিকভাবে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

অনুষ্ঠান শেষে পরিবেশ দিবস উপলক্ষে সাংবাদিকদের মাঝে ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *