বাকৃবির কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদে নবীনবরণ ও ডিনস অ্যাওয়ার্ড অনুষ্ঠিত

বাকৃবি প্রতিনিধি:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদে ভর্তিকৃত ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নবীনবরণ ও ডিনস অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১০টায় সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফার্ম স্ট্রাকচার এন্ড এনভায়রনমেন্টাল ইন্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক মোঃ জিল্লুর রহমান, কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড মাহজাবিন কবির, সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের প্রধান অধ্যাপক ড. খালিদ মাহমুদ, ফুড ইন্জিনিয়ারিং এন্ড টেকনোলজি বিভাগের প্রধান অধ্যাপক ড. মোঃ হাফিজুর রহমান ভূইয়া, কম্পিউটার সায়েন্স এন্ড ম্যাথমেটিক্স বিভাগের প্রধান ড. মো সাইদ ইফতেখার ইউসুফ, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. মোঃ খায়রুল হাসান ভূঞাসহ অনুষদের অন্যান্য শিক্ষকবৃন্দ। 

অনুষদের মেধাতালিকায় অসাধারণ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ ৪ জন শিক্ষার্থীর হাতে ডিনস অ্যাওয়ার্ড তুলে দেন কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ও অন্যান্য অতিথীবৃন্দ।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে ডিন অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেন, বিশ্ববিদ্যালয়ে কেউ কাউকে পাশ করিয়ে দিবে না। রুটিন অনুযায়ী নিয়মিত ক্লাস ও পড়াশোনা করলে একটা ভাল রেজাল্ট নিয়ে বের হতে পারবা। তোমাদের একটা বুকলেট দেওয়া হয়েছে। ওখানে বিশ্ববিদ্যালয়ের সব নিয়ম কানুন দেওয়া আছে। তোমরা সবাই শৃঙ্খলা মেনে চলবে। শৃঙ্খলা ভঙ্গ করলে কঠোর শাস্তির ব্যবস্থা আছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *