বাকৃবি বিশেষ সংবাদদাতা:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. মাসুম আহমাদ।
শনিবার (৩১ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদীয় ডিন কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তরের মাধ্যমে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। এ সময় বিদায়ী ডিন অধ্যাপক ড. জি. এম. মুজিবুর রহমান নবনিযুক্ত ডিন অধ্যাপক ড. মাসুম আহমাদের কাছে দায়িত্বভার হস্তান্তর করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষক নেতৃত্বের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. আবদুল আলীম, সোনালী দলের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ হাম্মাদুর রহমান, কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. রুহুল আমিন এবং কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মাহবুবা জাহান। এছাড়া উপস্থিত ছিলেন অনুষ্ঠানে জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার ড. মো. জহিরুল আলমসহ কৃষি অনুষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বিদায়ী ডিন অধ্যাপক ড. জি. এম. মুজিবুর রহমান বলেন, “আমি সবার সঙ্গে কাজ করেছি এবং আপনারা আমাকে অনেক সহযোগিতা করেছেন। আশা করি, আপনারা নবনিযুক্ত ডিন অধ্যাপক ড. মাসুম আহমাদকেও একইভাবে সহযোগিতা করবেন।” ।”
তিনি আরও বলেন, “প্রফেসর ড. মাসুম আহমাদের অনেক অবদান রয়েছে। তিনি বিভিন্ন ক্ষেত্রে আমাকে সহযোগিতা করেছেন। পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে অনুষদের কার্যক্রমকে আরও গতিশীল করা সম্ভব।”
নবনিযুক্ত ডিন অধ্যাপক ড. মাসুম আহমাদ বলেন, “বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমে আপনারা আমাকে সহযোগিতা করবেন, এটাই আমার প্রত্যাশা।”