নিরাপদ খাদ্য উৎপাদন ও কৃষিপণ্যের রপ্তানি বাড়াতেপীরগাছায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

পীরগাছা (রংপুর) প্রতিনিধি:

রংপুরের পীরগাছায় নিরাপদ খাদ্য উৎপাদন ও কৃষিপণ্যের রপ্তানি বাড়াতে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে|রবিবার (২৮ জুন) দুপুরে পীরগাছা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিনের সভাপতিত্বে এই কংগ্রেস সভা অনুষ্ঠিত হয়|বিশ্বব্যাংক ও আইএফএডির অর্থায়নে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়|উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত কংগ্রেস সভায় প্রধান অতিথি ছিলেন পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার অশোক কুমার রায়| তিনি বলেন, “শুধু উৎপাদন বাড়ালেই হবে না, গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস (গ্যাপ) অনুসরণ করে আন্তর্জাতিক মান বজায় রাখলে কৃষিপণ্যের রপ্তানি বাড়বে এবং কৃষক লাভবান হবেন|”

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) সাইফুল আলম, অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মাহমুদা খাতুন, উপজেলা জামায়াতের আমির ও তাম্বুলপুর ইউপি চেয়ারম্যান বজলুর রশিদ মুকুল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ডালেস এবং এনসিপির উপজেলা প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন , প্রশিক্ষণ পাওয়া কৃষাণী কুলসুম | স্বাগত বক্তব্যে দেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম |
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুকিত বিন লিয়াকতের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও কৃষকেরা উপস্থিত ছিলেন|

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *