নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় সরাই বাজার থেকে রানা ডাক্তারের চেম্বার পর্যন্ত সড়কের নির্মাণকাজের উদ্বোধন করা হয় ২২ জুলাই (বুধবার)।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশিষ্ট আইনজীবী এএসএম মাহামুদুল করিম (লিটন) এবং তাঁর পরিবারের সদস্যরা, হারাগাছ পৌরসভার প্রকৌশলী, ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিনিধিদল, সংশ্লিষ্ট ঠিকাদার এবং স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ।
স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে সড়কের নির্মাণকাজ শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। তাঁদের আশা, নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণকাজ সম্পন্ন হলে এলাকার যোগাযোগব্যবস্থা আরও উন্নত হবে এবং সাধারণ মানুষের চলাচল সহজ হবে।