গ্রামীণফোন ৫% বিলম্ব বকেয়া আদায় ঐক্য পরিষদ রংপুর এর মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:

গ্রামীণফোনের সাবেক কর্মকর্তা-কর্মচারীদের ৫% বিলম্বজনিত বকেয়া পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে গ্রামীণফোন ৫% বিলম্ব বকেয়া আদায় ঐক্য পরিষদ, রংপুর।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে রংপুর প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য দেন কেন্দ্রীয় সমন্বয়ক মোবাশ্বের আহসান, আঞ্চলিক সমন্বয়ক গোলাম রব্বানী, সহ-সমন্বয়ক দারুস সালাম, মুরাদ হোসেন ও গওহর হোসেনসহ সংগঠনের নেতারা।

বক্তারা বলেন, গত ৩০ জুন গ্রামীণফোন কর্তৃক শ্রমিক নিপীড়নের প্রতিবাদ জানিয়ে তারা এ কর্মসূচির আয়োজন করেছেন। তারা গ্রামীণফোনের সাবেক কর্মকর্তা-কর্মচারীদের আইনগতভাবে প্রাপ্য ৫% বিলম্বজনিত বকেয়া দ্রুত পরিশোধের দাবি জানান।

এছাড়া তারা শান্তিপূর্ণ শ্রমিক আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহার, ভয়ভীতি প্রদর্শনমূলক কর্মকাণ্ড বন্ধ, শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধের আগে প্রয়োজনীয় আইন ও বিধি অনুযায়ী কোম্পানির আর্থিক দায়বদ্ধতা নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা আরও বলেন, গ্রামীণফোনকে একটি আরও গ্রাহকবান্ধব, শ্রমিকবান্ধব ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠান হিসেবে পরিচালনার জন্য প্রয়োজনীয় নীতিগত পদক্ষেপ গ্রহণ করা জরুরি। এসব দাবি বাস্তবায়নে সরকারের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন তারা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *