সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০২৬

পীরগাছা(রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের পীরগাছা উপজেলার তাম্বুলপুর ইউনিয়ন পর্যায়ের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়|
বুধবার(২২ এপ্রিল) দুপুরে তাম্বুলপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়|
সহকারি শিক্ষক আমজাদ হোসেন এর সঞ্চালনায় ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , তাম্বুলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বজলুর রশিদ মুকুল,
এছাড়াও আরো উপন্থিত ছিলেন সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুজ্জামান মিয়া, পীরগাছা মহিলা কলেজের অবসরপ্রাপ্ত প্রভাষক শহিদুল ইসলাম, চরতাম্বুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, প্রধান শিক্ষক হাবিবুর রহমান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইমান আলী, নাসিমা আহম্মেদসহ একাধিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকগণ| ইউনিয়ন পর্যায়ের ফাইনাল খেলায় বালিকা ইভেন্ট এ নটাবাড়ি সরকারি প্রাথমিক ফুটবল দলকে ২-০ গোলে পরাজিত করে ইউনিয়ন চ্যাস্পিয়ন হয় চরতাম্বুলপুর সরকারি প্রাথমিক ফুটবল দল| অন্যদিকে বালক ইভেন্ট এ বীব নারায়ণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দলকে ৩-০ গোলে পরাজিত করে ইউনিয়ন চ্যাস্পিয়ন হয় তাম্বুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *