রংপুর সদর সাব রেজিস্ট্রি অফিসে ২০১৯ সাল  পর্যন্ত নিবন্ধিত দলিল সমূহ ধ্বংসের উদ্যোগ নেওয়া হয়েছে 

সিটি রিপোর্টার: রংপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে ২০১৯ সাল পর্যন্ত নিবন্ধিত দাবিবিহীন দলিলসমূহ ধ্বংস (ডেস্ট্রয়) করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট দলিলের পক্ষগণকে নোটিশ প্রদান করেছে কর্তৃপক্ষ।

নোটিশে উল্লেখ করা হয়েছে, ইতিপূর্বে ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত নিবন্ধিত দলিলসমূহ ধ্বংসের জন্যও নোটিশ জারি করা হয়েছিল। তবে সেসব দলিল এখনো ধ্বংস করা হয়নি।

এ অবস্থায় উল্লেখিত সময়ের মধ্যে নিবন্ধিত দলিলের পক্ষগণকে আগামী এক মাসের মধ্যে রংপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে যোগাযোগ করে তাঁদের সংশ্লিষ্ট দলিলসমূহ ফেরত নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে দলিল সংগ্রহের বিষয়ে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *